বাইক নিয়ে পাহাড় ঘুরতে যেতে চাইছেন? তাহলে ভারতের এই সর্বোচ্চ গাড়ি চলাচল করতে পারে রাস্তাগুলো থেকে ঘুরে আসুন। বরফ ঢাকা পাহাড়ের সৌন্দর্য তো আছেই, তার মধ্যে হাড় কাঁপানো ঠান্ডায় বাইক চালিয়ে ঘোরার মজাই আলাদা। ছবি- সংগৃহীত
2
8
লে লাদাখের উমলিং প্রথমে থাকবেই। যাঁরা বাইক চালাতে ভালবাসেন তাঁরা এই রাস্তার বহু ছবি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে দেখেছেন। ১৯,৩০০ ফিট উচ্চতায় ভারত, চিনের বর্ডারের কাছে অবস্থিত এই রাস্তাটি।ছবি- সংগৃহীত
3
8
লাদাখের আরও একটি জায়গা হল মারসিমিক লা। এই গিরিপথটি ১৮,৩১৪ ফিট উঁচুতে অবস্থিত। প্যাংগং হ্রদের কাছেই এই জায়গাটি। ছবি- সংগৃহীত
4
8
ফোটু লাও লাদাখে অবস্থিত একটি গিরিপথ। এটির উচ্চতা প্রায় ১৮,১২৪ ফিট। এই জায়গাটি মূলত রাতের আকাশে তারা দেখার জন্য বিখ্যাত। ছবি- সংগৃহীত
5
8
খারদুং লাও লাদাখে অবস্থিত। ভারতের অন্যতম ভয়ঙ্কর সুন্দর গিরিপথ এটি। যাঁরা হিমালয়ে বাইক নিয়ে ঘুরতে ভালবাসেন তাঁদের জন্য আদর্শ রাস্তা। ছবি- সংগৃহীত
6
8
মানালি লেহ হাইওয়ে পড়ে তাংলাং লা। ১৭,৪৮০ ফিট উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি অফরোডিং করতে ভালবাসেন যাঁরা, তাঁদের জন্য স্বর্গ। ছবি- সংগৃহীত
7
8
লেহ প্যাংগং রুটে পড়ে চাং লা। রুক্ষ পাহাড়ি পথে হিমালয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যদি বাইক চালাতে চান তবে এখানে আপনাকে আসতেই হবে। ছবি- সংগৃহীত
8
8
মোদ্দাকথা, ভারতের উঁচু গাড়ি চলাচলকারী রাস্তায় যদি গাড়ি বা বাইক নিয়ে আসতে চান আপনাকে লাদাখ আসতে হবে। এখানেই রয়েছে একাধিক এমন পথ যার সৌর্ন্দয ভয় ধরাবে আবার অনন্য এক অনুভূতিও দেবে।ছবি- সংগৃহীত