নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহে রিহার্সাল দেওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় শহরেরই এক হাসপাতালে। শিল্পীর পেসমেকার বসেছে। এখন আগের থেকে ভাল আছেন তিনি। ডাক্তারি নজরদারিতে রয়েছেন। সব রিপোর্ট যথাযথ হলে, ডাক্তারবাবু সিদ্ধান্ত নেবেন কবে তাঁকে রিলিজ করা যায়। আপাতত শরীরের কারণে বেশ নিয়মে থাকতে হচ্ছে "বাঞ্ছারামের বাগান" অভিনেতাকে।
আজকাল ডট ইন এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার ভাই অমর মিত্রের সঙ্গে। তিনি বলেন, ""পেসমেকার শরীরে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে। এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। চিকিৎসায় সাড়া দিয়েছেন।"" তবে শিল্পীর অসুস্থতার খবর প্রকাশ্যে আনতে ইতস্তত করছিলেন তিনি। এই সময় একটু গোপনীয়তা, শান্তি প্রয়োজন। এই মুহূর্তে কোনও রকম বিড়ম্বনার মুখোমুখি হতে চান না তাঁর পরিবার।
১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত ভারতের সাতক্ষীরায় (বর্তমানে বাংলাদেশ) জন্ম হয় অভিনেতার। শুধু বড়পর্দায় নয়, তাঁর রাজপাট নাট্যমঞ্চেও। শিল্পীর এই অবস্থায় পাশে রয়েছেন তাঁর মেয়ে, গোটা পরিবার, ও "সুন্দরম" নাট্যদলের সদস্যরা।