আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।
এই মামলায় সিবিআই তদন্ত চেয়ে দ্রুত শুনানির আর্জি করেছিল ইডি। রাজ্যের দাবি ছিল, তদন্ত রাজ্য পুলিশের হাতেই থাকুক। দু’পক্ষের বক্তব্য শোনার পর সম্প্রতি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই মামলায় তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল বা সিট গঠনের নির্দেশ দেয়। যেখানে সিবিআই এবং রাজ্য দুই পক্ষেরই আধিকারিক থাকবেন। কিন্তু বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দিল। বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ আপাতত স্থগিত থাকবে। কোনও এফআইআরের উপরই তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশও। দু’পক্ষের বক্তব্য শোনার পরে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। ৬ মার্চ মামলার পরবর্তী শুনানি।