নিজস্ব সংবাদদাতা: চায়না টাউনের স্বাদ নিয়ে কলকাতায় হাজির "সাংহাই- দ্য ফ্লেভারস অফ চায়না টাউন"। ‌ খাঁটি চাইনিজ খাবারের জন্য প্যান-এশিয়ায় এই মুহূর্তে সব চেয়ে উল্লেখযোগ্য নাম এটি। অনেকেই হয়তো জানেন, ১০ ফেব্রুয়ারি থেকে পালিত হয় চাইনিজ নববর্ষ উদযাপন। সেই উপলক্ষে শহরজুড়ে "সাংহাই"এর ১২টি আউটলেটে পালিত হবে নববর্ষের উদযাপন। সেই ঘোষণা করতেই "সাংহাই - দ্য ফ্লেভারস অফ চায়না টাউন"-তে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে "ইয়ার অফ দ্য ড্রাগন" থিমে একটি বিশেষ মেনু সকলের সামনে নিয়ে আসেন রেস্তোরাঁর শেফ।
 কোন কোন খাবারে রয়েছে সেই মেনুতে? হোসিন গ্লাসড পোর্ক উইথ পোকচয়, ড্রাগন নুডলস, ষ্টার -ফ্রায়েড গার্লিক গ্রিন বিন্স উইথ চিকেন, ক্রিস্পি জিঞ্জার-সয়া স্ক্যালিয়ন ফিশ, থাই-ইনফিউসড, গ্রানাইট চিংড়ি, লো মেন নুডলস, চিকেন ইন হট বেসিল, ডাবল ফ্রাইড পর্ক, চিজ বেল পিপার বোট এবং উদং প্লাজমা রুট। ঐতিহ্যগত চাইনিজ খাবারের সঙ্গে আধুনিক টুইস্ট দিয়েই এই বিশেষ মেনুগুলি তালিকাভুক্ত করা হয়েছে। ১০ই ফেব্রুয়ারি থেকে যা উপভোগ করতে পারবেন আপনারাও। সকাল ১১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত।

দেবরাজ দে, ম্যানেজিং ডিরেক্টরস অফ সাংহাই ফ্লেভারস অফ চায়না টাউন, অনুষ্ঠানে উপস্থিত থেকে জানিয়েছেন যে, নিরামিষ আমিষ সমস্ত রকমের খাবারই থাকবে ফেস্টিভ্যালে। শহরবাসীর কথা মাথায় রেখেই সমস্ত মেনু নির্বাচন করা হয়েছে। ‌ তাঁর কথায়, "বাড়ি বসে সাংহাই ফ্লেভারস অফ চায়না অ্যাপ থেকেও টেবিল বুক করা যাবে এবং খাবার অর্ডার করা যাবে। " শুধু নতুন প্রজন্ম নয়, আপামর বাঙালির কাছেই ফ্রায়েড রাইস চিলি চিকেন অত্যন্ত জনপ্রিয় একটি পদ। যা পছন্দ করেন অভিনেতা পরমব্রত। তাঁর কথায়, "বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম চাইনিজ খাবারের জনপ্রিয়তা বেড়ে গেল। অনেক নতুন নতুন খাবারের সন্ধান পেয়েছে বাঙালি এই সৃত্রেই। সাংহাই দ‌ ফ্লেভারস অফ চায়না টাউন, এক কথায় অনবদ্য। চেখে না দেখলে বিশ্বাস করা মুশকিল।"