আজকাল ওয়েবডেস্ক: তিন ঘণ্টা পর জোকার ইএসআই হাসপাতাল থেকে বেরোলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রায় ২১ ঘণ্টা রাজ্যের বনমন্ত্রীর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয়কে। রাতেই তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সকালে নিয়ে যাওয়া হয়েছে জোকার ইএসআই হাসপাতালে। সেখানে স্বাস্থ্যপরীক্ষার পর শুক্রবারই তাঁকে আদালতে তোলা হবে। ইডি জ্যোতিপ্রিয়কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। অর্থাৎ আজই জেরা করা হতে পারে জ্যোতিপ্রিয়কে। শুক্রবার প্রায় তিন ঘণ্টা ধরে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্যপরীক্ষা চলে। তারপর হাসপাতাল থেকে বেরোন তিনি। ইডি আধিকারিকরা তাঁকে নিয়ে এবার যাবেন আদালতে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। অর্থাৎ আজই জ্যোতিপ্রিয়কে জেরা করতে পারে ইডি।
Ration Distribution Scam: তিন ঘণ্টা পর ইএসআই হাসপাতাল থেকে বেরোলেন জ্যোতিপ্রিয়, গন্তব্য আদালত
















