আজকাল ওয়েবডেস্ক: পালং চিকেন হল একটি ক্লাসিক ভারতীয় রেসিপি। বিশেষ করে এই শীতের মরশুমে পাতে পালং চিকেন থাকলেই ডিনার জমজমাট। এটি স্বাদ এবং পুষ্টির এক দুর্দান্ত সংমিশ্রণ! তৈরি করতে সময়ও লাগে না বেশি।
কী কী লাগবে?
পালং শাক: তাজা পালং ব্লাঞ্চ করে নিন
মুরগির মাংস : মাঝারি আকারের টুকরো করে কাটা।
মেরিনেশনের জন্য: লাগবে ফেটানো দই, পেঁয়াজ বাটা, আদা ও রসুনের পেস্ট, কাঁচালঙ্কা , লবণ ও গোলমরিচ।
মশলা : হলুদ, ধনে এবং লঙ্কাগুঁড়ো ,গরমমশলা এবং গ্রেটেড জায়ফল
টমেটো পিউরি: এক কাপ
একটি বড় পাত্রে, মুরগির টুকরো ফেটানো দই, পেঁয়াজ বাটা, আদা ও রসুনের পেস্ট, কাঁচালঙ্কা , নুন, গোলমরিচ দিয়ে ভাল করে ম্যারিনেট করে রাখুন। ঢাকা দিয়ে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পালং শাক ব্লাঞ্চ করে নিয়ে ঠান্ডা জলে রাখুন কিছুক্ষণ। পরে মিক্সিতে পেস্ট করে নিন।
কড়াইতে ঘি গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিন। ম্যারিনেট করা মুরগি যোগ করুন এবং ২ মিনিটের জন্য কড়া আঁচে ভাজুন। এরপর হলুদ, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, টমেটো পিউরি দিয়ে ভাল করে মেশান। হাফ কাপ গরম জল যোগ করুন। ঢেকে রান্না করুন ১০-১২ মিনিটের জন্য । পালং শাক বাটা,, জায়ফল গুঁড়ো দিয়ে ভালভাবে মেশান। মাঝারি আঁচে আরও ২-৩ মিনিট কষিয়ে নিন। হয়ে এলে ওপর থেকে ছড়িয়ে দিন কিছুটা ফ্রেশ ক্রিম।