আজকাল ওয়েবডেস্ক: পুজোর পর থেকেই আবহাওয়াতে বেশ পরিবর্তন আসে। একটু ঠান্ডা ভাব। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে শ্বাসযন্ত্রের ভাইরাস - যেমন ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, যা আরএসভি নামে বেশি পরিচিত। ২০২৩-২০২৪ এর ঠান্ডা মরশুম শুরু হতে চলেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এটি গত বছরের মতোই জোরালো হবে । করোনা কালের পরে বদলেছে অনেক কিছুই। নাকবন্ধ, গলা ব্যথা, কাশি এবং জ্বর এইসবে মানুষ কাহিল হচ্ছেন ঘন ঘন। এই সময় স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি। সাধারণত কিছু লক্ষণ থাকে যা ইঙ্গিত করে যে সংক্রমণ তৈরি হচ্ছে। সতর্ক থাকতে হবে আগে থেকেই। গলা ব্যাথা হওয়ার করার আগে, প্রায়ই গলার পিছনে একটি সুড়সুড়ি বা গলা খুসখুস করে। হলে বুঝতে হবে আপনার সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। শ্বাসযন্ত্রের উপসর্গগুলি শুরু হওয়ার আগে, আপনি সম্ভবত এক বা দুই দিনের জন্য অস্থির বোধ করবেন। অস্বাভাবিকভাবে দুর্বল এবং নির্জীব মনে হবে। অতিরিক্ত হাঁচি হবে। মাথাব্যথা, মাথায় চাপ তৈরি হওয়ার ফলে আপনার সাইনাসের সমস্যা মাথাচাড়া দিতে পারে। ফলে ঘুমের সমস্যা বা ডিহাইড্রেটেড হওয়া অস্বাভাবিক নয়। এই সব উপসর্গের কারণে প্রায়শই মানুষ খিটখিটে বোধ করেন। সচেতন থাকুন। প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলুন ইতিমধ্যেই যাঁদের ফুসফুসের সমস্যা আছে।
Lifestyle: অক্টোবর শেষেই বাড়ে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ! আক্রান্ত কিনা বুঝবেন কোন উপায়ে?
















