আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। তপসিয়ায় একটি রবার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় একে একে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন।
জানা গেছে ওই কারখানায় নিচতলায় জুতো এবং উপর তলায় রবারের কারখানা। বৃহস্পতিবার সকালে ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে দমকল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে হতাহতের কোনও খবর নেই। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে দুটি গুদাম।