আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের পর একদিনের ও টি২০ দলের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এবার বেছে নেওয়া হল সাদা বলের ক্রিকেটের অধিনায়ককে। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কাকে এখন নেতৃত্ব দেবেন ধনঞ্জয় ডি সিলভা। দিমুথ করুনারত্নের স্থলাভিষিক্ত হলেন তিনি। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার ব্যাটিংয়ে নির্ভরতা দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ৫১ টেস্ট। রয়েছে ১০টি শতরান ও সমসংখ্যক অর্ধশতরান। আফগানিস্তানের বিপক্ষে ৬ ফেব্রুয়ারি টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে তাঁর। এদিকে, ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সেই দলে জায়গা হয়নি ধনঞ্জয়ের। শুধু ধনঞ্জয় নন, বিশ্বকাপ খেলা নয় ক্রিকেটার দলে নেই। মূলত নতুনদের নিয়েই গড়া হয়েছে দল।
Dhananjay De Silva: শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক হলেন ধনঞ্জয় ডি সিলভা
















