আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর ৪ মে নিট ইউজি-র আয়োজন করা হয়েছিল। দেশ এবং বিদেশের মোট ৫৬৬টি শহরে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৫,৪৬৮টি। এ বছর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ২,২৭,৬০৬৯ জন। পরীক্ষা দিয়েছিলেন ২,২০,৯৩১৮ জন। পুরুষ এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন যথাক্রমে ৯৬৫৯৯৬ এবং ১৩১০০৬২ জন। এছাড়া, রূপান্তরকামী পরীক্ষার্থী ছিলেন ১১ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এ বারে ছিল কম।


পরীক্ষার্থীরা neet.nta.ac.in এবং nta.ac.in এই দু’টি ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি রেজাল্ট দেখা যাবে উমাঙ্গ অ্যাপ এবং ডিজিলকারের মাধ্যমেও। এ বছরই প্রথম পরীক্ষার্থীদের নথিভুক্ত মেল আইডিতে নিট ইউজি-র স্কোরকার্ড-ও পাঠাবে এনটিএ।


প্রথমে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে। সেখান থেকে ২০২৫ সালের নিট হোমপেজে যেতে হবে।


এরপর আপনাকে নিট ২০২৫ স্কোরকার্ড ডাউনলোড করতে হবে।


নিজের লগইন করতে হবে। সেখান থেকে অ্যাপ্লিকেশন নম্বর, জন্মের তারিখ দিয়ে সাবমিট করতে হবে।


এরপর নিজের স্ট্যাটাস কোয়ালিফাই করতে হবে। তারপরই আপনি নিজের স্কোরকার্ড পাবেন। সেখান থেকে সেটি ডাউনলোড করুন। তারপর সেটিকে প্রিন্ট বের করে নিন।


এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন রাজস্থানের মহেশ কুমার। এছাড়াও উল্লেখযোগ্য ফল করেছেন মধ্যপ্রদেশের উৎকর্ষ আবাধ্যা। মহারাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যোশী, দিল্লির মৃণাল ঝা এবং আভিকা আগরওয়াল। 


পশ্চিমবঙ্গ থেকে প্রথম ২০-এর মেধা তালিকায় রয়েছেন দু’জন। ষোড়শ স্থানে রচিত সিংহচৌধুরি এবং ২০ তম স্থানে রূপায়ন পাল। এছাড়াও ৬৭তম স্থানে রয়েছেন আর এক বাঙালি, অনীক ঘোষ।