রান্নাঘরে কীভাবে বাসন রাখছেন না রাখছেন তাতেও কিন্তু রুষ্ট হতে পারে রাহু! এমনকী তৈরি হতে পারে বাস্তু দোষ। এগুলোর কোপের হাত থেকে বাঁচতে চাইলে এখনই এভাবে বাসন রাখা বন্ধ করুন। ছবি- সংগৃহীত
2
7
রান্নাঘরে ব্যবহৃত হয় যে বাসন যেমন কড়াই, ফ্রাইং প্যান, ইত্যাদি লোহা দিয়ে তৈরি হয় যা রাহুর প্রতীক। এগুলোকে সঠিক ভাবে না রাখলে বাস্তু এবং রাহু দোষ হতে পারে। আর তার কারণে মানসিক এবং আর্থিক সমস্যায় ভুগতে পারেন। ছবি- সংগৃহীত
3
7
রান্না করার পরপরই সেটাকে সিঙ্কে রাখবেন না। বা জল ঢেলে দেবেন না। এটা অত্যন্ত অশুভ। গরম তাওয়া বা কড়াইয়ে জল পড়লে যে শব্দ হয় সেটা ঝগড়া, বিবাদের সংকেত দেয়। আগে বাসনটিকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ছবি- সংগৃহীত
4
7
রান্নাঘরে কড়াই এবং প্যান এমন জায়গায় রাখবেন না যা বাড়িতে কেউ ঢুকেই সেটা দেখতে পায়। লুকিয়ে রাখুন। আড়ালে রাখুন। ছবি- সংগৃহীত
5
7
কড়াই বা প্যান কখনও উল্টো করে রাখবেন না। এতে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে সংসারে। সবসময় সোজা করে রাখবেন। ছবি- সংগৃহীত
6
7
রাতে এঁটো বাসন না মেজে রেখে দেবেন না। বৈজ্ঞানিক কারণেও এটি যেমন উচিত নয়, তেমনই বাস্তু মতেও সঠিক নয়। সবসময় বাসন মেজে, শুকনো এবং পরিষ্কার করে রাখা উচিত। নইলে অর্থাভাব দেখা দেয়। ছবি- সংগৃহীত
7
7
তাওয়া মাজার পর তাতে একটু নুন ছড়িয়ে দিন সবসময়। এতে রান্নাঘরের বাস্তু দোষ দূর হয়। ঘরে ইতিবাচক উর্জা থাকে। ছবি- সংগৃহীত