প্রতি বছর বছরশেষের রাত প্রিয়াঙ্কা সরকারের কাছে অন্যরকম। এদিন সকাল থেকে শুধু তাঁকে ঘিরে উদযাপন। ৩১ ডিসেম্বর নায়িকার জন্মদিন। সকাল থেকে তাঁর কাছের দূরের মানুষেরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয়াঙ্কার সকাল হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের থেকে মিষ্টি বার্তা পেয়ে। পুরনো একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। লিখেছেন, ‘তোমায় ভালবাসি, শুভ জন্মদিন।’ তার জবাবও দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি অবাক ছবি দেখে। জানতে চেয়েছেন, ছবিটা কবেকার? ২০২৩ থেকে তাঁরা আবারও যৌথভাবে ছেলে সহজের দায়িত্ব পালন করছেন। 



রাহুলের জন্মদিনে প্রিয়াঙ্কা আর সহজ তাঁর বাড়িতে গিয়েছিলেন। একসঙ্গে কেককাটা পর্ব ছিল। রাহুলও কি তেমনই কিছু আয়োজন করে চমকে দিলেন তাঁকে? খবর, অভিনেতা তাঁর শো নিয়ে ব্যস্ত। তবে প্রিয়াঙ্কা সংবাদমাধ্যমের তরফ থেকে আনা কেক কেটেছেন। মায়ের গা লেপ্টে ছিল সহজ। তার মুখ মায়ের জন্মদিনের আনন্দে ঝলমল করেছে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)