সংবাদসংস্থা, মুম্বই: পুজোতেও ‘ড্রামা’ বাদ রাখলেন না রাখী সাওয়ন্ত! অষ্টমীর দিন উপস্থিত মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোয়। সিক্যুইনের শাড়ির সঙ্গে হাতে চওড়া শাঁখা-পলা, সিঁদুর! নিমেষে সেই ভিডিয়ো ভাইরাল। আদিল দুরানিকে বিয়ের সময় ইসলাম ধর্মে দীক্ষিত হন তিনি। তারপরেও তিনি হিন্দু পুজোবাড়িতে! এবং হিন্দু রমণীর মতোই সিঁদুর, শাঁখা-পলায় সেজে। ছবিশিকারিদের চোখে পড়তেই সঙ্গে সঙ্গে ক্যামেরায় বন্দি সেই মুহূর্ত। সামাজিক পাতায় ছড়িয়ে পড়তেই ভাইরাল রাখী। এই জন্যই কি অভিনেত্রীর এত কিছু? প্রশ্ন তুলেছেন নেট ব্যবহারকারীরা।
দ্বিতীয় স্বামী আদিলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে তাঁর। তার মধ্যেই এ হেন সাজ নতুন করে ভাবাচ্ছে বলিউডকে। রাখী কী আবারও ধর্ম বদল করে হিন্দু হতে চাইছেন? এমন কথাও উঠে আসছে চর্চায়। ধর্ম বদলের সময় রাখী নাম বদলে হন ফাতিমা। কিন্তু স্বামীর সঙ্গে মিল হল কই? একাধিক অভিযোগ এনে তিনি হাজতবাস করিয়েছেন আদিলকে। আপাতত বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাঁদের। স্বামীর সঙ্গে না বনলেও তাঁর ধর্মকে দূরে সরাননি। চলতি বছর মক্কা-মদিনা যান উমরাহ্ করতেও গিয়েছেন। তার মধ্যেই পুজোয় এই ভোলবদল দেখে নিন্দুকদের সন্দেহ, এবার বাঙালি বিয়ে করলেন রাখী?
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
দ্বিতীয় স্বামী আদিলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে তাঁর। তার মধ্যেই এ হেন সাজ নতুন করে ভাবাচ্ছে বলিউডকে। রাখী কী আবারও ধর্ম বদল করে হিন্দু হতে চাইছেন? এমন কথাও উঠে আসছে চর্চায়। ধর্ম বদলের সময় রাখী নাম বদলে হন ফাতিমা। কিন্তু স্বামীর সঙ্গে মিল হল কই? একাধিক অভিযোগ এনে তিনি হাজতবাস করিয়েছেন আদিলকে। আপাতত বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাঁদের। স্বামীর সঙ্গে না বনলেও তাঁর ধর্মকে দূরে সরাননি। চলতি বছর মক্কা-মদিনা যান উমরাহ্ করতেও গিয়েছেন। তার মধ্যেই পুজোয় এই ভোলবদল দেখে নিন্দুকদের সন্দেহ, এবার বাঙালি বিয়ে করলেন রাখী?
View this post on Instagram