আজকাল ওয়েবডেস্ক: ৩১ বছর পর হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। ৬২ বছর বয়স্ক ওই আসামীকে মুম্বইয়ের পালঘার অঞ্চলের নালাসোপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দীপক ভিসে নামক ওই ব্যক্তি ধর্মেন্দ্র সারোজ নামের একজনের হত্যাকারী এবং ১৯৮৯ সালে রাজু চিকনা নামে আরও এক ব্যক্তির হত্যাকাণ্ডে অভিযুক্ত।
১৯৯২ সালে জামিনে জেল থেকে বের হওয়ার পর ভিসে আর কখনও কোর্টে হাজিরা দিতে যাননি। ২০০৩ সালে আদালত তাকে পলাতক ঘোষণা করে।
পুলিশ যখন ভিসের খোঁজে তুলাস্কারওয়াদি ঠিকানায় যেত প্রতিবেশীরা জানাত সে হয়তো মারা গেছে। তারপরেও পুলিশ তাঁকে খুঁজতে থাকে। দীর্ঘ খোঁজাখুঁজির একসময় ভিসের স্ত্রীর ফোন নম্বর হাতে পায় মুম্বই পুলিশ। সেই নম্বর ট্র্যাক করতে গিয়ে নালাসোপাড়ায় ভিসের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হন তাঁরা। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভিসে ওই এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিল। সেখানে সে চুক্তিভিত্তিক গাছ কাটার কাজ করত। কান্দিভালি থানার সাব ইন্সপেক্টর জানান, একটি হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।