আজকাল ওয়েবডেস্ক: গুটি গুটি পায়ে ১৯০টি বছর কাটিয়ে ১৯১ বছরে পা রাখল বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জোনাথন। সম্প্রতি কেক কেটে ঘটা করে উদযাপন হয়েছে কচ্ছপটির জন্মদিন। দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা গভর্নরের অফিসিয়াল বাসভবন প্ল্যান্টেশন হাউসে জোনাথন আরামদায়ক অবসর জীবন কাটাচ্ছে। জোনাথনের সঙ্গী ৫০ বছর বয়সী এমা নামের একটি মহিলা কচ্ছপ। জন্মদিনে জোনাথনের পছন্দের খাবার গাজর, লেটুস, আপেল এবং নাসপাতি দিয়ে কেক বানানো হয়েছিল।
প্রসঙ্গত, ১৮৩২ সাল জন্ম জোনাথনের। ৫০ বছর বয়সে জোনাথনকে ব্রিটেনে নিয়ে আসা হয়। চলতি বছরের শুরুতে জোনাথনকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত স্থলপ্রাণী হিসাবে ঘোষণা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। চলতি মাসেই সর্বকালের সবচেয়ে বয়স্ক কচ্ছপ হিসাবে জোনাথনের নাম ঘোষণা করা হয়েছে। জন্মদিনে জোনাথনের দীর্ঘায়ু কামনা করেছেন কচ্ছপটির প্রধান পরিচারিকা জো হলিন্স ও সেন্ট হেলেনা কর্তৃপক্ষ।
হলিন্স জানান, ‘জোনাথন রোদ উপভোগ করে। রোদে স্নান করে। লম্বা ঘাড় এবং পা গুলো খোলস থেকে বেরিয়ে এসে তাপ শোষণ করে। তবে গরম পড়লে ছায়া ভালবাসে সে।’