বড়দিনে এত বড় চমক উপহার পাবেন, ধারণা করতে পারেননি ছবিশিকারিরা। ধারণায় ছিল না বলিউডেরও। ক্রিসমাসে একমাত্র মেয়ে রাহাকে প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন রণবীর কাপুর-আলিয়া ভাট। এবং এক দেখাতেই সবার মন জয় করে নিয়েছে একরত্তি তারকা সন্তান। নীলনয়নাকে দেখে সবার মনে পড়ে গিয়েছে রাজ কাপুরকে। অবিকল তাঁর মতো নীল চোখ নিয়ে জন্মেছে তাঁর প্রপৌত্রী। আর চিবুকে যেন ঋষি কাপুরের আদল।

এক বছরের জন্মদিনে সবাই তার ছোট্ট ছোট্ট দুটো হাত দেখেছে। যা দেখে কেউ কল্পনা করতে পারেনি, ‘রালিয়া’র মেয়ে এত সুন্দরী! এর আগে আলিয়া জানিয়েছিলেন, মেয়ের দু’বছর হলে তাঁকে সবার সামনে আনবেন। তার আগেই মা-বাবার কোলে চেপে সে যে পাপারাৎজিদের মুখোমুখি হবে, কেউ আশাই করতে পারেনি। ফলে, রাহাকে দেখার পরে ছবিশিকারিরা অপার বিস্ময়ে স্তব্ধ। বিস্মিত রাহাও। তাকে দেখতে এত মানুষের ভিড়! একটু ইতস্তত করে দু’হাত ছড়িয়ে দিয়েছে দু’পাশে। গোলাপি-সাদা ফ্রক, চুলে তার মতোই দুটো ছোট্ট ঝুঁটি। তাতে বেবি ক্লিপ। কানে দুটো হিরের কুচি। রাহাকে ঘিরে নিষ্পাপ সৌন্দর্য। হুঁশ ফিরতেই পাপারাৎজিদের দাবি, কাপুর পরিবারের যোগ্য উত্তরসূরী। তাঁদেরও মন ভুলিয়ে দিয়েছে। এবার তারকা দম্পতির পাশাপাশি রাহার প্রতিও তাদের নজর থাকবে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by F I L M Y G Y A N (@filmygyan)