আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার দুপুরে ইডি দপ্তর, সিজিও কমপ্লেক্সে হাজির হন বিশিষ্ট জাদুকর জুনিয়র পিসি সরকার। তাঁর হাজিরার সঠিক কারণ এখনও জানা না গেলেও, সূত্রের খবর চিটফান্ড মামলায় তিনি হাজিরা দিয়েছেন। এই মামলায় তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তলব করা হয়েছিল বলেও জানা গিয়েছে। চিটফান্ড মামলায় এর আগেও অপর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। তিনি নিজেও নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন। শুক্রবার দুপুরে তিনি হাজির হন ইডির দপ্তরে। উল্লেখ্য, টাওয়ার গ্রুপের কর্তা রমেন্দু চট্টোপাধ্যায়কে ইডি নিজেদের হেফাজতে নিয়েছে। সূত্রের খবর, ওই মামলার জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে জাদুকরকে।
PC Sorcar Junior: সিজিও কমপ্লেক্সে জুনিয়র পিসি সরকার
















