আজকাল ওয়েবডেস্ক : উত্তর কোরিয়ার জন্মহার ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় প্রচণ্ড উদ্বিগ্ন কিম জং উন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি মহিলাদের আরও অধিক সন্তান নেওয়ার আহ্বান জানান। এসময় তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তিনি কেঁদে ফেলেন জনসমক্ষে।
কিম জং উনের কান্নার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এতে কিমকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। এই সময় তাঁকে খুব বিষণ্ন দেখা যায়। পিয়ংইয়ংয়ে উত্তর কোরীয় মায়েদের নিয়ে বিশাল একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েক হাজার মহিলা। উত্তর কোরিয়ায় গত ১১ বছরে এটিই ছিল এ ধরনের প্রথম সম্মেলন।
তবে এই অনুষ্ঠানে কিম একা কাঁদেননি। তার সামনে উপস্থিত একদল মহিলাকেও কাঁদতে দেখা যায় ভিডিওতে। যদিও তাদের কান্নাকে ‘সাজানো নাটক’ বলছেন অনেকে।