আজকাল ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধবিরতির পর ৩৯ জন প্যালেস্তাইনিকে জেল থেকে মুক্ত করল ইজরায়েল। এদিকে ১৩ জন ইজরায়েলি সহ ২৫ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে দুই পক্ষের তরফে এই পণবন্দিদের মুক্তি দেওয়া হয়। কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, চুক্তি অনুযায়ী, ইজরায়েল ৩৯ জনকে মুক্তি দিয়েছে। জানা গেছে, মুক্তিপ্রাপ্ত প্যালেস্তাইনিরা ওফার কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার থেকে হামাস ও ইজরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এই যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, চারদিনে ৫০ ইজরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে ইজরায়েল ১৫০ জন প্যালেস্তাইনি বন্দিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির প্রথমদিন ১৩ জনকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ২৫ জনকে ছেড়ে দিয়েছে হামাস।