আজকাল ওয়েবডেস্ক : গোটা বিশ্বের সঙ্গে তুলনা করলে ভারতে সাইবার অপরাধ বাড়ছে। এমনটাই জানাচ্ছে ভারতের সাইবার অপরাধ বিভাগ। তিনি বলেন, প্রযুক্তি যতই উন্নতি হয়েছে ততই বাড়ছে অপরাধ। সামান্য কিছুর বিনিময়ে এখন ডিজিটাল পেমেন্ট করা হয়। আর এখান থেকেই অপরাধীরা তাদের ফাঁদ পাতে। এছাড়া অহেতুক ফোন করে এবং ফোনে ভুয়ো পরিচয় দিয়ে অনেকের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিতে চায় সাইবার অপরাধীরা। যেখানে গোটা বিশ্বে সাইবার অপরাধের সংখ্যা ১১০৮। সেখানে ভারতে এই সংখ্যাটা ২১২৭। তাহলে দেখা যাচ্ছে বিশ্বের সঙ্গে তাল রেখে ভারতে সাইবার অপাধ প্রায় দ্বিগুণ। সমস্ত কিছুই ডিজিটালে হয় বলে বেশিরভাগ সময়ই অপরাধীরা পার পেয়ে যায়। জানালেন জাতীয় সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা এমইউ নায়ার। সাধারণ মানুষকে আরও অনেক বেশি সতর্ক থাকার কথা এদিন জানান নায়ার। বহুবার এমনও দেখা গিয়েছে যেখানে বিদেশে বসে ভারতবর্ষে সাইবার অপরাধ সহজেই চালিয়ে যাচ্ছে অপরাধীরা। বেশিরভাগ অপরাধের ক্ষেত্রেই ফোন করে বেকুব বানানো হয় সকলকে। তাই প্রতিটি মানুষ ফোনে যেন তাদের তথ্য না দেন সেদিকে জোর দেন নায়ার।
CYBER INCIDENTS : ভারতে বাড়ছে সাইবার অপরাধ
















