উত্তর ভারতের একটা বড় অংশ জুড়ে এখন প্রচণ্ড গরম। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের খবর, খুব তাড়াতাড়ি এই আবহাওয়া বদলে যেতে পারে। একদিকে কেরালা উপকূলে সময়ের আগেই বর্ষা এসে যাচ্ছে, অন্যদিকে উত্তর ও মধ্য ভারতের মানুষ তীব্র গরমে ছটফট করছেন। এখনই এই গরম থেকে রেহাই পাওয়ার কোনও লক্ষণ নেই।
2
12
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তর ও মধ্য ভারতের বেশিরভাগ জায়গায় আগামী ৪-৫ দিন প্রচণ্ড তাপপ্রবাহ চলবে।
3
12
পূর্ব ও দক্ষিণ ভারতের কিছু রাজ্যেও আগামী ৩-৪ দিন একই রকম গরম থাকবে। গরমের জন্য অনেক জায়গায় রেড, অরেঞ্জ ও ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।
4
12
রবিবার দিল্লিতে তাপমাত্রা ছিল ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে অন্তত ২৭ মে পর্যন্ত এই রকম গরমই থাকবে।
5
12
রাজস্থানে এই গরম চলতে পারে ৩০ মে পর্যন্ত। এ ছাড়া মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং তেলঙ্গানাতেও এই সপ্তাহে প্রচণ্ড গরম থাকবে।
6
12
তবে কষ্টের মধ্যেই ভালো খবর রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৯ মে থেকে রাজস্থানের কিছু জায়গা ছাড়া দেশের বাকি অংশে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। ২৮ মে থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিম ভারতে ঝড়-বৃষ্টি হতে পারে। ফলে এই গরম থেকে স্বস্তি পাবে মানুষ৷
7
12
আবহাওয়া বিজ্ঞানী অখিল শ্রীবাস্তব জানিয়েছেন, এই ঝড়ের কারণে পরের তিন দিনে তাপমাত্রা প্রায় ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
8
12
আগামী ২-৩ দিনের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা। হিমালয়ের পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই বড় মেঘ জমতে শুরু করেছে। এর ফলে পাহাড়ে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে, আর সমতলে হতে পারে ঝড়-বৃষ্টি। আবহবিদরা বলছেন, এটা আসলে গরমকাল শেষ হয়ে বর্ষা আসার লক্ষণ।
9
12
উত্তর ভারতে যখন এই অবস্থা, দক্ষিণ ভারতে তখন উল্টো ছবি। সেখানে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ মে-র মধ্যেই বর্ষা কেরালায় পৌঁছে যেতে পারে। সাধারণত ১ জুন বর্ষা আসে, এবার তার প্রায় এক সপ্তাহ আগেই আসছে। কেরালা ও লাক্ষাদ্বীপের আকাশে ইতিমধ্যেই কালো মেঘ দেখা গিয়েছে।
10
12
২৮ মে থেকে ৩ জুনের মধ্যে কেরালায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তামিলনাড়ু ও লাক্ষাদ্বীপেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মহারাষ্ট্রে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে।
11
12
যেসব জায়গায় প্রচণ্ড গরম, সেখানকার মানুষকে বেশি করে জল খেতে এবং দুপুরে রোদে বাইরে না বেরোতে বলা হয়েছে। অন্য দিকে, মে মাসের শেষ থেকে জুনের শুরুতে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার এবং দিল্লিতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা আছে। তাই সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
12
12
আর মাত্র দু-তিন দিনের অপেক্ষা, তার পরেই আবহাওয়া বদলাবে। ২৮ মে-র পর থেকে উত্তর ও মধ্য ভারতে বৃষ্টি শুরু হলে এই মরশুমের তীব্র গরম থেকে অবশেষে মুক্তি পাবেন সাধারণ মানুষ।