আজকাল ওয়েবডেস্ক : দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে আপ নেতা সঞ্জয় সিং-কে। এবার তাঁর গ্রেপ্তারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গেলেন সঞ্জয় সিং। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। চার্জশিটে তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বিশেষ আদালত তার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেয় ১৩ অক্টোবর পর্যন্ত। এর আগে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। মনীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, গ্রেপ্তারির পর আপ্প-এর পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের দলের সঙ্গে একই ঘটনা ঘটানো হচ্ছে।
Sanjay Singh: গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ, দিল্লি হাইকোর্টে গেলেন আপ-এর সঞ্জয় সিং
