সংবাদসংস্থা মুম্বই: ৫০ ছুঁই ছুঁই মালাইকা অরোরা বলিউডের অন্যতম ফিটনেস অনুরাগী। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং মা। গোটা বলিপাড়া এই মুহূর্তে মজে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে। তার মধ্যেই অনুরাগীদের জন্য বিশেষ ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি। যেখানে জানিয়েছেন কাঁধ ও পিঠে ব্যথা কমানোর টিউটোরিয়াল।
 প্রায়শই অনুরাগীদের ওয়ার্কআউটের টিপস দেন মালাইকা। বিশেষ করে সপ্তাহের প্রথম দিনেই তাঁর শরীরচর্চায় থাকে বড় চমক। এই সপ্তাহের ছিল ব্যথা কমানোর টোটকা। সেখানে কোন ধরনের শরীরচর্চা উল্লেখ করেছেন তিনি?
ধূসর রঙের হাই ওয়েস্ট জিম পোশাকে ফিটনেস ফ্লোরে নজর কেড়ে নিয়েছিলেন মালাইকা। ভিডিওতে তিনি কিছু শোল্ডার মোবিলিটি এক্সারসাইজ দেখিয়েছেন। সেই ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'প্রতিদিন এই ব্যায়াম ৫ মিনিট করলেই কাঁধের ব্যথা হবে গায়েব।'
কীভাবে করবেন সেই ব্যায়াম ?
১. মেঝেতে শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।
২. একটা ছোট লাঠি বা ডাম্বল পিঠের মাঝ বরাবর দু'হাত দিয়ে ধরুন।
3. দু'পাশে বেন্ড করুন।
4. হাত বদলে ডাম্বলটি ধরুন।
এই ব্যায়াম কাঁধ, বাহু, ঘাড় এবং পিঠের পেশীগুলিকে সক্রিয় করে। এটি নিয়মিত করতে পারলে কাঁধ ও পিঠের ব্যথা কমবে।