হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এপ্রিলেই উত্তর থেকে দক্ষিণ, দুই জেলায় দফায় দফায় দুর্যোগের সম্ভাবনা।
2
7
তবে উত্তরবঙ্গে টানা দুর্যোগ থাকলেও, দক্ষিণে আপাতত তীব্র, ভ্যাপসা গরম ছারখার করবে সবকিছু। হাওয়া অফিস জানাচ্ছে, ৩ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে ৫ তারিখ পর্যন্ত, অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গলদ্ঘর্ম পরিস্থিতি থাকবে।
3
7
তবে পাঁচ তারিখ সকালের কিছু পর থেকেই বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলায়। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
4
7
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে পাঁচ তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। তবে তার পরেই, ফের শুরু হবে দুর্যোগ। আট তারিখ পর্যন্ত উত্তরের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-জল-দমকা বাতাসের পূর্বাভাস হাওয়া অফিসের।
5
7
কলকাতায় শুক্রবার দিনভর পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৫ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।
6
7
অন্যদিকে জানা গিয়েছে, এপ্রিলের শুরুতেই শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা ৩ থেকে ৫ এপ্রিলের মধ্যে একাধিক রাজ্যে প্রবল প্রভাব ফেলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।
7
7
এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে একাধিক রাজ্যে ভারী বৃষ্টি, তুষারপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগাম ইঙ্গিত ইতিমধ্যেই দেখা যেতে শুরু করেছে, কারণ সপ্তাহান্ত থেকেই উত্তর ভারতের সমতল অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।