আজকাল ওয়েবডেস্ক: গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও ইজরায়েলে হামলা চালাতে শুরু করেছে হামাস। সোমবার দক্ষিণ লেবানন থেকে উত্তর ইজরায়েলের হাইফায় ১৬টি সিরিজ রকেট নিক্ষেপ করেছে হামাস।
পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েলও।
ইজরায়েলি হামলায় গাজায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ২২। যার মধ্যে রয়েছে ৪,১০৪ জন শিশু ও ২,৬৪১ জন মহিলা। এদিকে, ইজরায়েল জানিয়েছে, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে ইজরায়েলে ১,৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই সাধারণ নাগরিক। এছাড়া হামাস ২৪০ জনেরও বেশি মানুষকে পনবন্দি করেছিল।
এদিকে, ইরান–সমর্থিত হিজবুল্লা হামাসের ‘বন্ধু’ হওয়ায় লেবাননের সঙ্গে ইজরায়েলের সীমান্তেও উত্তেজনা ছড়িয়েছে। তথ্য অনুযায়ী, ইজরায়েলের আন্তঃসীমান্ত সংঘর্ষে লেবাননের অন্তত ৮১ জন মারা গেছেন। তার মধ্যে ৫৯ জন হিজবুল্লা যোদ্ধা রয়েছে। এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী ইজরায়েলের হামলায় আহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গাজা সিটির হাসপাতালেও হামলা চালিয়েছে ইজরায়েল। এখনও অবধি ১৯২ জন স্বাস্থ্যকর্মী হামলায় মারা গেছেন। একাধিক অ্যাম্বুল্যান্স ধ্বংস হয়েছে। একাধিক হাসপাতাল রয়েছে বন্ধ।