তারকা মানেই তাঁকে ঘিরে অনন্ত কৌতূহল। বলিউড-টলিউড দুই দুনিয়ার তারকাদের একই অবস্থা। তাঁরা কী খান, কোথায় যান-এর থেকেও সবার খোঁজ, তাঁরা কার সঙ্গে প্রেম করছেন? একবারও বিচ্ছেদ হয়েছে? কিংবা অভিনয় করতে করতে কখনও, কোনও অভিনেতাকে দেখে হৃদস্পন্দন বাড়েনি? এমনই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির ঋতাভরী চক্রবর্তী। নায়িকা বরাবর মনেমুখে এক। এবারেও তার ব্যতিক্রম হল না। নিজের অনেক গোপন কথা ভাগ করে নিলেন। পাশাপাশি তাঁর একটি বার্তা শুনে নড়ে বসেছে টলিপাড়া। নিজের কথা বলতে বলতেই তাঁর দাবি, চাইলে প্রাক্তন খুব ভাল বন্ধু হতেই পারে!

কথা শুরু তাঁর প্রথম প্রেম নিয়ে। ঋতাভরী জবাব দিয়েছেন, ‘‘আমি তখন নবম শ্রেণি। সাই সময় হাইস্কুল প্রেম। আমরা দু’জন আইসক্রিম পার্লারে গিয়ে প্রথম ডেট করেছিলাম। দিনটা রবিবার।’’ নায়িকার জীবনে বিচ্ছেদও এসেছে। কলেজের প্রথম বর্ষের ছাত্রী তিনি। সেই সময় প্রেম ভেঙেছিল। নাম করতে চাননি প্রেমিকের। তবে স্বীকার করে নিয়েছেন, কিছু সম্পর্ক একটা সময়ের পরে বিষাক্ত হয়ে যায়। তখন বেরিয়ে আসা ছাড়া অন্য পথ থাকে না। তাঁরও সেটাই হয়েছে। পাশাপাশি এও জানিয়েছেন, অভিনয় করতে করতে এক অভিনেতার প্রতি নাকি তিনি ‘ক্রাশ’ খেয়েছেন! কে তিনি? উঁহু, একেবারেই নাম বলতে রাজি নন তিনি। যুক্তি, ‘‘তিনি তো জানেন না, তিনিই আমার ‘ক্রাশ’!’’

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)