আজকাল ওয়েবডেস্ক : আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কমবে তাপমাত্রা। জানিয়েছে আবহাওয়া দপ্তর।এই মুহূর্তে ছত্তিশগড়ের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে আজ দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বাকি জেলা শুষ্ক থাকবে। কালকের পর থেকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করবে, তারপরে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আজ কলকাতার তাপমাত্রা ৩২ ও ২৪ এর আশেপাশে রয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটা কমে গিয়ে সোমবার ২১-২২ এ চলে আসবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ির নিচে নেমে যেতে পারে।
WEATHER : রবিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার
















