আজকাল ওয়েবডেস্ক: আগেই জানা গিয়েছিল মঙ্গলবার লোকসভা নির্বাচনের ইশতিহারে প্রকাশ করবে কংগ্রেস। তার আগে, মঙ্গলবার দলের ইস্তাহার কমিটির বৈঠক হবে। ৫টি ন্যায় এবং ২৫ গ্যারান্টির ওপর জোর দেওয়া হবে ইশতিহারে। ইশতিহার নিয়ে আলোচনা করতে মঙ্গল সকালে বৈঠকে বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। সূত্রের খবর, আজকের বৈঠকে আলোচনা হবে প্রার্থীপদ নিয়েও। প্রথম দফার, অর্থাৎ ১৯ এপ্রিলের ভোটের প্রার্থীনাম নিয়ে আজই সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারে হাত শিবির। মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক বসার কথা। ইশতিহার এবং প্রার্থীপদ নিয়ে আলোচনা ছাড়াও রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে স্বাগত জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হবে বলে খবর সূত্রের।
Congress: ইশতিহার প্রকাশের আগে বৈঠকে বসছে কংগ্রেস
















