আজকাল ওয়েব ডেস্ক: ঘুম থেকে উঠেই আপনার প্রথম কাজ মোবাইল দেখা। মেসেজ করল, কার ফোন কল আপনি মিস করেছেন, দিন শুরু হয় এই চিন্তা দিয়েই। ওদিকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত চোখ থাকে স্ক্রিনেই। এছাড়া সারাদিন টিভি দেখা, ল্যাপটপে কাজ করা তো আছেই। বাড়ন্ত স্ক্রিন টাইম কীভাবে প্রভাবিত করছে শরীরকে?
চোখ ক্লান্ত হচ্ছে। অতিরিক্ত স্ক্রিন টাইম থেকেই হচ্ছে এই সমস্যা। ফলে ঘুম থেকে উঠেই শুরু হচ্ছে আপনার মাথা ব্যথা। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও আপনি ক্লান্ত থাকছেন।
বাচ্চাদের মধ্যেও বাড়ছে ড্রাই আইজের সমস্যা । সমীক্ষায় দেখা গিয়েছে, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার সময়ে মানুষ চোখের পলক ফেলেন না সাধারণত। এর ফলে চোখের জলীয় পদার্থ শুকিয়ে যেতে থাকে ক্রমে। কাজের ফাঁকে ব্রেক নিন। চোখ বন্ধ করুন। স্ক্রিন টাইম যত সম্ভব কম করুন।
স্ক্রিনের আলো থেকে চোখের ক্ষতি হয় মারাত্মক। এর থেকে আপনার চোখে ও মাথায় ব্যথা, চোখ দিয়ে জল পড়ার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে মাঝেমধ্যেই চোখে জলের ঝাপটা দিন। না হলে কমে যেতে পারে দৃষ্টিশক্তি। হতে পারে অন্যান্য শারীরিক সমস্যাও।
বিশেষ করে ঘুমোতে যাওয়ার ২ ঘণ্টা আগে সমস্ত রকমের গ্যাজেট থেকে দূরে থাকার চেষ্টা করুন। এতে আপনার ঘুম ভাল হবে। শুধু তাই নয়, আপনি সার্বিকভাবে সুস্থ থাকতে পারবেন।