আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ৪০ ফুটের কুয়োতে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দিল্লির মান্ডি এলাকায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁর দেহ উদ্ধার করে। দিল্লি জলবোর্ডের কাজ হচ্ছিল সেখানেই এই ঘটনা ঘটে। দিল্লির জল বিভাগের মন্ত্রী অতিসি জানিয়েছেন, মৃতের বয়স ৩০ বছর। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ওই ব্যক্তি চুরি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এরপরই সে কুয়োতে পড়ে যায়। শুরু হয়েছে তদন্ত।
BOREWELL: দিল্লিতে ৪০ ফুটের কুয়োতে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি
















