সইফ আলি খান: সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়েছেন সইফ আলি খান। ২০১৪ সালে রাজ্য সরকার অভিনেতার পৈতৃক সম্পত্তিগুলিকে 'শত্রু সম্পত্তি' হিসাবে চিহ্নিত করেছিল। এর অর্থ এই সম্পত্তিগুলি এখন বিদেশী সম্পত্তি হিসাবে বিবেচিত হবে এবং সরকারের নিয়ন্ত্রণে থাকবে। গত ২৫ বছর ধরে সইফ এই মামলা লড়ছিলেন। কিন্তু শেষমেশ কোনও লাভ হল না। ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত সইফের সম্পত্তি। যেটির আনুমানিক বাজার দর ১৫ হাজার কোটি টাকা। তাই বলাই যায়, ১৫ হাজার কোটি টাকা লোকসান হল সইফের।
2
6
সলমন খান: আইনি জটিলতায় সলমন খানের নাম বিভিন্ন ক্ষেত্রে জড়িয়েছে। কখনও কৃষ্ণসার হরিণ শিকারের ক্ষেত্রে তো কখনও বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার ক্ষেত্রে। কখনও আবার ফুটপাতে গাড়ি চালানোর ঘটনায় বারবার আইনের খাতায় উঠে এসেছে বলিউডের 'ভাইজান'-এর নাম।
3
6
অনুষ্কা শর্মা: আইনি জটে জড়িয়েছিলেন অনুষ্কা শর্মাও। বিরাট-পত্নী দিকে তোপ দেগেছিল আয়কর বিভাগ। কোটি কোটি টাকার জালিয়াতিরও কথা উঠেছিল সেই সময়। তবে পরে জানা যায়, অন্য এক তারকার জায়গায় ভুল বশত অনুষ্কার নাম বসে যায় ওই তথ্যে।
4
6
আমির খান: একবার 'মিস্টার পারফেকশনিস্ট'ও আইনি জটে পড়েছিলেন। তাঁর 'তলাশ' ছবির চিত্রনাট্য নিয়ে আইনি মামলায় জড়ান অভিনেতা। গল্পের লেখক দাবি করেছিলেন, এই ছবির একটা অংশের সঙ্গে তাঁর লেখার হুবহু মিল আছে। অর্থাৎ গল্প চুরির অভিযোগ এনেছিলেন ওই লেখক। যদিও পরবর্তীতে এ বিষয়ে কোনও তথ্য উঠে আসেনি।
5
6
অক্ষয় কুমার: ২০০৯ সালে আয়কর বিভাগের তোপের মুখে পড়েছিলেন অক্ষয় কুমার। অভিযোগ ছিল, তিনি নাকি পর্যাপ্ত কর দেননি। তবে এই অভিযোগের সঠিক প্রমাণ ও তথ্যের অভাবে খারিজ হয় এই মামলা।
6
6
নওয়াজউদ্দিন সিদ্দিকী: 'ভাল মানুষ' বলেই বলিউডে পরিচিতি নওয়াজউদ্দিন সিদ্দিকীর। কিন্তু একবার অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি নাকি রাগের বশে গাড়ির পার্কিং-এ এক মহিলার গায়ে হাত তোলেন। তবে এই অভিযোগ শুরুতেই অস্বীকার করেছিলেন নওয়াজ।