আজকাল ওয়েবডেস্ক: অনেক সময়েই গোলকিপাররা বল হাতে রেখে সময় নষ্ট করে থাকেন। দলের শেষ প্রহরীরা যাতে আর বল হাতে বেশিক্ষণ ধরে রাখতে না পারেন, তার জন্য ফুটবলে আসছে নতুন নিয়ম। 

বল বেশিক্ষণ হাতে রেখে দিলে প্রতিপক্ষ পাবে কর্নার। বেশিক্ষণ বল হাতে রাখার এই শাস্তিই পাবেন গোলকিপাররা। 

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএবি-র বোর্ডের সভায় এই নতুন নিয়ম অনুমোদন করা হয়েছে বলেই খবর। ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। 

এখন গোলকিপাররা সর্বোচ্চ ৬ সেকেন্ড বল হাতে রাখতে পারেন। নতুন নিয়ম অনুযায়ী গোলকিপাররা বল ধরে রাখতে পারবেন সর্বোচ্চ ৮ সেকেন্ড। প্রতিপক্ষকে কর্নার দেওয়ার আগে রেফারি ৫ সেকেন্ড কাউন্টডাউন করবেন।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ডে আয়োজিত আইএফএবি-র বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে কর্নারের নিয়ম অনুমোদন করা হয়েছে। 

নতুন নিয়মের দিকেই তাকিয়ে থাকবেন ফুটবলপ্রেমীরা।