আজকাল ওয়েবডেস্ক: বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইড। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় ইউরোপা লিগেও জায়গা হচ্ছে না দলটির। ম্যান ইউ ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখের কাছে। বায়ার্নের হয়ে দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন কিংসলে কোমান। ছয় ম্যাচের পাঁচটি জেতায় ১৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে পা রাখল বায়ার্ন। আরেকটি ম্যাচে গালাতাসারাইকে ১-০ গোলে হারিয়ে বায়ার্নের সঙ্গে পরের ধাপে উঠেছে কোপেনহেগেন। ৫ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে গালাতাসারাই। ৪ পয়েন্ট পাওয়া ইউনাইটেড আছে সবার শেষে।
MANU : চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের
















