আজকাল ওয়েবডেস্ক: বাংলার নববর্ষের আগে জোড়া ট্রফি ঢুকেছিল মোহনবাগানে।  

পেত্রাতোস-কামিন্সদের পরে জুনিয়র দলের হাত ধরে ক্লাবতাঁবুতে আসে রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট লিগ খেতাব।  এই জয়ের ফলে জুনিয়র মোহনবাগান দল গড়ে আরও একটি নজির।  

বাংলার প্রথম দল হিসেবে রিলায়েন্স ইউথ লিগ জেতার রেকর্ড গড়ে মোহনবাগান। চ্যাম্পিয়ন হওয়ার ফলে নেক্সট জেন কাপে খেলার যোগ্যতা অর্জন করে কলকাতায় প্রধান। 

এদিন নেক্সট জেন কাপের গ্রুপ বিন্যাসও হয়ে গেল। প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপে গ্রুপ বি-তে সবুজ-মেরুন ব্রিগেড।  তাদের প্রতিপক্ষ এফসি গোয়া, নটিংহ্যাম ফরেস্ট ও ইপসুইচ টাউন। 

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শক্তিশালী ক্লাবের সঙ্গে একুই গ্রুপে রয়েছে মোহনবাগান। তবে অমনদীপ সিংদের ম্যাচের দিনক্ষণ এখনও জানা যায়নি।