মৌসুমী বায়ু দেশে প্রবেশ করে গিয়েছে ইতিমধ্যেই। পশ্চিমবঙ্গেরও একাধিক এলাকায় ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। কিন্তু তারপরেও কলকাতায় বৃষ্টির লেশমাত্র নেই।
2
9
প্রবল গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। মাঝেমধ্যেই বিকেলের দিকে বৃষ্টির দেখা মিললেও তার পরিমাণ খুবই অল্প। সারাদিন টানটান রোদের কারণে তাপমাত্রা উর্ধ্বমুখী।
3
9
মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
9
আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বেলা বাড়লে চড়া রোদ লক্ষ্য করা যাবে শহরের আকাশে। বিকেলে দেখা মিলতে পারে কালবৈশাখীর।
5
9
মঙ্গলবার ও বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
9
আগামী বুধবার ও শুক্রবার উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
9
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
8
9
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
9
9
মঙ্গলবার উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আজ কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।