আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামেননি। ম্যাচটি হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়ামে। হার্দিকের অনুপস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন।
টস করতে এসে সূর্যকুমার যাদব জানান, হার্দিক পুরোদস্তুর সুস্থ নন, তাই তিনি এই ম্যাচে খেলছেন না। এছাড়াও মুম্বই দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। হার্দিকের জায়গায় দীপক চাহার, ট্রেন্ট বোল্টের পরিবর্তে করবিন বশ, আল্লাহ গজনফরের বদলে মিচেল স্যান্টনার দলে এসেছেন।
উল্লেখযোগ্যভাবে, মুম্বই এবং দিল্লি, তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। মুম্বই জিতেছিল কলকাতার বিরুদ্ধে। দিল্লি জিতেছিল লখনউয়ের বিরুদ্ধে।
সূর্য বলেন, হার্দিক পান্ডিয়া ভাল নেই। অসুস্থ তাই আজকের ম্যাচে ও খেলতে পারেনি। তাই আজ আমি ওর জায়গায় অধিনায়কের দায়িত্ব নিচ্ছি।
তিনি আরও বলেন, ''১৩-১৪ বছর পর যদি প্রথম ম্যাচ জেতা যায়, তাহলে দল ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে খেলতে নামে। এখানে আমাদের দায়িত্ব নিয়ে ভাল খেলতে হবে।''
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ভাল। দিল্লি টস জিতে প্রথমে বোলিং নেয়। সূর্য বলছেন, আমরা ব্যাট করতে চেয়েছিলাম, ওরা বল করতে চেয়েছিল। আমরা ব্যাট করতে পেরে খুশি। এখানে আমরা আগে ব্যাট করে ভাল রেজাল্ট পেয়েছি এবং ম্যাচ জিতেছি।
















