আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের হারের পরে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেটি নিয়ে দলের পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা এসেছে। ভিডিওতে দেখা গিয়েছিল দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, অধিনায়ক ঋষভ পন্থ এবং হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলছেন। তা নিয়ে কম চর্চা হয়নি। আইপিএল যাঁর মস্তিষ্কপ্রসূত সেই ললিত মোদি পর্যন্ত বলেছেন, আইপিএলের মালিকরা সর্বসমক্ষে ক্রিকেটারদের ধমকাচ্ছেন। ললিত মোদির মতো অনেকে ভেবেছিলেন, মালিক সঞ্জীব গোয়েঙ্কা হয়তো ক্রিকেটারদের ধমকাচ্ছেন।  
কিন্তু লখনউ পরে তাদের সোশ্যাল মিডিয়ায় পুরো ভিডিওটি শেয়ার করে জানায়, কথোপকথনটি ছিল সম্পূর্ণই বন্ধুত্বপূর্ণ এবং মজাদার। গোয়েঙ্কা হাসছিলেন, সবাই একসঙ্গে  মজা করে কথা বলছিল। দল স্পষ্ট করে জানিয়েছে, এটি তির্যক বা কঠোর সমালোচনা ছিল না, শুধুই একটি হালকা কথোপকথন। লখনউ সুপার জায়ান্টসের তরফে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, যা চোখে দেখা যায়, তার সবটা সত্যি নয়। এটাই পোস্ট-ম্যাচের আসল মেজাজ। ছবিগুলো কিন্তু কাটা হয়নি। 
সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে পন্থ ও ল্যাঙ্গারের কথোপকথনের ছবি ভাইরাল হওয়ার পরে লখনউয়ের কর্ণধার এক্স হ্যান্ডলে লিখেছেন, ''এটা একটা দীর্ঘ মরশুম আর এমন মুহূর্তগুলোই অর্থপূর্ণ কিছু গড়ে তোলার ইঙ্গিত দেয়। আমাদের অধিনায়ক এবং দলের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে যে তারা দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে। একানা স্টেডিয়ামে আমাদের সমর্থকদের ধন্যবাদ—আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। এই মরশুমে লখনউ ও আইপিএলের গল্প এখনও অনেক বাকি।'' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Lucknow Super Giants (@lucknowsupergiants)