আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংস নিলামে বড় অঙ্ক খরচ করলেও মাঠে নেমে তারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না।  প্রথম তিন ম্যাচে ব্যর্থ চেন্নাই সুপার কিংস। কিন্তু মিডল-অর্ডার ব্যাটার সরফরাজ খান কিন্তু নজর কেড়েছেন।

৭৫  লক্ষ টাকায় সরফরাজকে দলে নেওয়া হয়েছিল। সেই সরফরাজের ব্যাট এখনও পর্যন্ত কথা বলেছে সিএসকে-র হয়ে। কিন্তু কার্তিক শর্মা ও প্রশান্ত ভীরের জন্য ২৮.৪ কোটি টাকা খরচ করা হলেও তাঁরা কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 

তিনটি ম্যাচ শেষে সরফরাজ খানই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর ঝুলিতে ৯৯ রান। সরফরাজ দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন সবার। সরফরাজ কেবল দ্রুত রানই করেননি।  তিনি পরিণত ব্যাটিং করেন। সৃজনশীলতার পরিচয় দেন। 


কার্তিক শর্মাকে নিলামে ১৪.২০ কোটি টাকায় কিনেছিল চেন্নাই। সিএসকে কি তাঁর সাম্প্রতিক ঘরোয়া পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে? কার্তিক শর্মা কিন্তু হতাশ করছেন। 

প্রশান্ত ভীরকেও ১৪.২০ কোটি টাকায় কেনা হয়েছিল। রবীন্দ্র জাদেজার অভাব পূরণের জন্য তাঁকে দলে নিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তিনি একটি বলও করেননি। রান করেছেন ৪৯। এত অর্থ তাঁর উপরে বিনিয়োগ করা হলেও তার বিনিময়ে তিনি দলকে কিছু ফিরিয়ে দিতে পারছেন না। 

 চলতি মরশুমে প্রথম দল হিসেবে ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলল। ম্যাচের শুরুতে প্রথম তিন ওভারে একটি বাউন্ডারিও না দিলেও পরে সিএসকের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন আরসিবি ব্যাটাররা। 

মরশুমের সর্বোচ্চ দলগত স্কোর করল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটে ২২৬ রান করেছিল কলকাতার বিরুদ্ধে। এটাই ছিল আগের সর্বোচ্চ রান। আরসিবি এদিন ছাপিয়ে গেল সেই রানও। 

আরসিবি যেখানে প্রতিটি ম্যাচে আলো ছড়িয়ে যাচ্ছে, সিএসকে সেখানে ক্রমাগত পিছিয়েই যাচ্ছে।