আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে আইপিএলে ফেরার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দিল্লি ক্যাপিটালসের হয়ে শীঘ্রই তিনি মাঠে নামতে পারেন বলে জানা গিয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ মে-র ম্যাচে স্টার্কের খেলার সম্ভাবনা রয়েছে।

চলতি আইপিএলে দিল্লির পারফরম্যান্স ওঠানামা করছে। ছ'ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের মাঝামাঝি স্থানে রয়েছে দিল্লি। 

এই পরিস্থিতিতে স্টার্কের প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি এবং অভিজ্ঞতা দেবে বলেই মনে করা হচ্ছে।

ক্রিকেট ডট কম ডট এইউ-র রিপোর্ট অনুযায়ী, ভারতে নিজের ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়াচ্ছেন স্টার্ক। ১ মে দিল্লির ম্যাচ রাজস্থান রয়্যালসের সঙ্গে। সেই ম্যাচে নামতে পারেন স্টার্ক। সেরকম হলে এবারের মরশুমে সেটাই হবে অজি তারকার প্রথম ম্যাচ। 

কনুই ও কাঁধে চোট ছিল   স্টার্কের।  যার জন্য আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলোয় খেলতে পারেননি বাঁ হাতি পেসার। স্টার্ক খেলতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

স্টার্ক বলছেন,''ভারতীয় মিডিয়ায় কিছু ব্যক্তির মতামত ও দৃষ্টিভঙ্গি প্রচার করা হলেও বর্তমানে আমি কাঁধ এবং কনুইয়ের আঘাতের রিহ্যাব করছি।''


এই ব্যক্তিরা খেলোয়াড়দের   আইপিএলে অংশগ্রহণ নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে এবং আমার শরীর সম্পর্কে ভাল ধারণা রয়েছে ওদের। 

অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের পরে ৩৬ বছর বয়সী এই পেসারকে শেষবার দেখা গিয়েছিল বিগ ব্যাশে। 

ওই সিরিজে তিনি পাঁচটি টেস্ট খেলেন এবং 'প্লেয়ার অফ দ্য সিরিজ' হন।

গত আইপিএল মরশুমে দিল্লির হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নেন স্টার্ক। নতুন বলে আঘাত হানা এবং ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষমতা তাঁকে দলের গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে।

সবকিছু ঠিক থাকলে, ১ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেই আইপিএলে প্রথমবার খেলতে নামবেন স্টার্ক। তবে তাঁর সাম্প্রতিক চোটের কথা মাথায় রেখে ম্যানেজমেন্ট অজি তারকাকে ফিরিয়ে আনতে চাইছে।

দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে ওঠার লড়াইয়ে স্টার্কের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।