আজকাল ওয়েবডেস্ক: ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ে বড় অবদান ছিল তাঁর। সেই সঞ্জু স্যামসন এবার বড় সমালোচনার মুখে। রাজস্থান রয়্যালস থেকে ট্রেডে চেন্নাই সুপার কিংসে এসেছেন সঞ্জু।

কিন্তু কোথায় সঞ্জুর সেই ফর্ম? জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার পরে আইপিএলে এখনও পর্যন্ত স্যামসনের ব্যাট নীরবই থেকে গিয়েছে। 

এখনও পর্যন্ত তাঁর রান ৬, ৭ এবং ৯। যার ফলে ভক্তদের চিন্তা বেড়েছে। চিন্তায় ফেলেছে ম্যানেডমেন্টকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে একসময়ে তিনি প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন। পরে ফিরে এসে সঞ্জু দুরন্ত ছন্দে ধরা দেন।

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা সঞ্জুকে কয়েকটি ম্যাচের জন্য সরে যেতে বলেন। এক সিএসকে সমর্থক লিখেছেন, ''প্রিয় সঞ্জু স্যামসন, যদি মানসিকভাবে প্রস্তুত না থাকো, তাহলে কয়েকটা ম্যাচের জন্য সরে দাঁড়াও। এটা শুধু রান করার ব্যাপার নয়। তোমার শরীরী ভাষা দেখে মনে হচ্ছে তুমি আগ্রহ হারিয়ে ফেলেছ। ক্যামেরায় তোমাকে ধরা হলেই মনে হচ্ছে তুমি হতাশ এবং বিচ্ছিন্ন। তোমাকে একবারও হাসতে দেখা যায়নি। সবচেয়ে হতাশাজনক হলো তোমার মধ্যে এনার্জি, ইচ্ছাশক্তি আর লড়াইয়ের অভাব। তোমার আবেগ কোথায়? তোমার খিদে কোথায়?'' 

?ref_src=twsrc%5Etfw">April 5, 2026

সঞ্জু স্যামসন নিশ্চয় জানেন ভক্তরা তাঁর সমালোচনায় মেতে উঠেছেন। তিনি ব্যর্থ। তাঁর দল ব্যর্থ। সব মিলিয়ে সময়টা একদম ভাল যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। তাদের এখন আর কেউ ভয় পায় না। তাদের বিরুদ্ধে রেকর্ডের পর রেকর্ড তৈরি হচ্ছে। যেমন রবিবার আরসিবি রেকর্ড তৈরি করে ফেলল সিএসকে-র বিরুদ্ধে। 

চলতি মরশুমে প্রথম দল হিসেবে ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলল। ম্যাচের শুরুতে প্রথম তিন ওভারে একটি বাউন্ডারিও না দিলেও পরে সিএসকের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন আরসিবি ব্যাটাররা। 

এবারের আইপিএলের প্রথম দল হিসেবে আরসিবি  ২৫০ রান করল। মরশুমের সর্বোচ্চ দলগত স্কোর করল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটে ২২৬ রান করেছিল কলকাতার বিরুদ্ধে। এটাই ছিল আগের সর্বোচ্চ রান। আরসিবি এদিন ছাপিয়ে গেল সেই রানও।