আজকাল ওয়েবডেস্ক: সোমবার পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনে বাবর আজম আবারও অর্ধশতরানে পৌঁছাতে ব্যর্থ হলেন। বাবরের কেরিয়ারে এটি ছিল ১৬তম টেস্ট ইনিংসযেখানে তিনি অর্ধশতরানের জন্য লড়াই করলেও সফল হতে পারেননি। ম্যাচের প্রথম দিনে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ এবং ওপেনার আবদুল্লাহ শফিকের শতরান করার পর বাবরের কাছে বড় ইনিংসের প্রত্যাশা ছিল।

 

৬৩তম ওভারে জ্যাক লিচের বলে ১৫১ রানে শান মাসুদ আউট হওয়ার পর ব্যাট করতে নামেন বাবর। ফ্ল্যাট ট্র্যাকে রান পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, তিনি ক্রিস ওকসের বলে ৩০ রানে আউট হন।  

 

এদিন পাকিস্তান এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচে প্রথম দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল ৩২৮/৪বাবরের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের একটি অংশ সমালোচনায় মজেছেন। কারোর মতে, বাবরের ফর্ম খারাপ যাচ্ছে। কারোর মতে আবার বাবরের ব্যাটিং দেখে ঘুমিয়ে পড়ছেন সমর্থকরা।