আজকাল ওয়েবডেস্ক:‌ ইউরো কাপে ব্যর্থ। তবে এখনই অবসর নিচ্ছেন না। ২০২৬ সালে বিশ্বকাপ জয়কেই পাখির চোখ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৪ ইউরো কাপে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। চোখের জলে মাঠে ছেড়েছিলেন রোনাল্ডো। সূত্রের খবর, ২০২৬ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চান রোনাল্ডো।



ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পর্তুগালের। কিন্তু ভেঙে পড়তে রাজি নন রোনাল্ডো। তিনি আবার নতুন করে স্বপ্ন দেখছেন। এবার স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ জয়ের। সত্যি হবে রোনাল্ডোর স্বপ্ন?‌