ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেলের দাম। এবার বড় পদক্ষেপ কেন্দ্রের। পেট্রোল, ডিজ়েল এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর ওপর বাড়তি রপ্তানি শুল্কের পরিমাণ কমাল কেন্দ্র।
2
9
আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই এইসব জ্বালানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
3
9
নতুন এই শুল্কহার পয়লা জুন থেকেই কার্যকর হবে। গতকাল শনিবার একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
4
9
যদিও দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রোল ও ডিজ়েলের ওপর বর্তমান আবগারি শুল্কহারে কোনও বদল হয়নি।
5
9
সরকারের নয়া ঘোষণা অনুযায়ী, পেট্রোল রপ্তানির উপর শুল্ক কমিয়ে প্রতি লিটারে ১.৫ টাকা করা হয়েছে। যা আগে ছিল ৩ টাকা।
6
9
পাশাপাশি ডিজ়েল রপ্তানির উপর শুল্ক প্রতি লিটারে ১৬.৫ টাকা থেকে কমিয়ে ১৩.৫ টাকা করা হয়েছে। এটিএফ রপ্তানির উপর শুল্ক প্রতি লিটারে ১৬ টাকা থেকে কমিয়ে ৯.৫ টাকা করা হয়েছে।
7
9
পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছিল। গত ২৭ মার্চ পেট্রোল, ডিজ়েল এবং এটিএফ রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক এবং রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস চালু করা হয়েছিল।
8
9
সরকারের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজ়েল এবং এটিএফ-এর গড় দামের ওপর নির্ভর করেই প্রতি দু’সপ্তাহ বাদে এই রপ্তানি শুল্ক বদল করা হয়।
9
9
বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল অবস্থা। অনুকূল পরিস্থিতিতে রপ্তানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।