গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিলে আর রান্নার গ্যাসের দাম বাড়েনি। এপ্রিলের পর মে মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।
9
14
পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে ২৬১ টাকা। ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে এখন ৮১০ টাকা হল। যা আগে ছিল ৫৪৯ টাকা।
10
14
১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৩,০৭১.৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
11
14
একনজরে দেখে নিন, মে মাসে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা। দিল্লিতে ৯১৩ টাকা, বেঙ্গালুরুতে ৯১৫.৫ টাকা, হায়দরাবাদে ৯৬৫ টাকা, মুম্বইয়ে ৯১২.৫ টাকা, চেন্নাইয়ে ৯২৮.৫ টাকা, পাটনায় ১০০২.৫০ টাকা।
12
14
একনজরে দেখে নিন, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২০২ টাকা, দিল্লিতে ৩০৭১.৫ টাকা, বেঙ্গালুরুতে ৩১৫২ টাকা, হায়দরাবাদে ৩৩১৫ টাকা, মুম্বইয়ে ৩০২৪ টাকা, চেন্নাইয়ে ৩২৩৭ টাকা, পাটনায় ৩৩৪৬.৫০ টাকা।
13
14
অন্যদিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আপাতত দেশে এলপিজির ঘাটতি নেই। তাই প্যানিক বা আতঙ্কে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের কোনও প্রয়োজনীয়তা নেই।
14
14
বিশেষজ্ঞদের মতে, মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়বে। ফলে, আগামী দিনে ভারতে আরও বাড়তে পারে জ্বালানির দাম। রয়েছে মূল্যবৃদ্ধির সম্ভাবনাও।