আজকাল ওয়েবডেস্ক: আজ দোল। ‌ বসন্তের রঙে মেতে ওঠার পালা। সঙ্গে থাকে মন ভাল করা খাওয়াদাওয়া। শেষপাতে ঠান্ডাই কাস্টার্ড হলে কেমন হয়? সুস্বাদু এই পদ বানাবেন কীভাবে?
ভাবছেন দিনের শেষে এত খাটাখাটি করবেন না! চিন্তা নেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন ঠান্ডাই কাস্টার্ড। ‌
উপকরণ
তৈরি করতে লাগবে দু কাপ পারলে যে বিস্কুটের গুঁড়ো , তিন চার চামচ মাখন, চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার, তিন কাপ দুধ চার চামচ চিনি, দু চামচ ঠান্ডাই পাউডার, এক চামচ গুলকন্দ কয়েকটা খেজুর। প্রথমে মাখন গলিয়ে নিতে হবে।
পদ্ধতি
বিস্কুট গুলো খুব মিহি করে গুঁড়োতে হবে। দুটো জিনিস ভাল করে মিশিয়ে নিন। ‌ একটি পাত্রে প্রথমে এই মিশ্রণটি ঢালুন। একটা চামচ দিয়ে চেপে দিন। ১০-১৫ মিনিট ফ্রিজে রাখুন। অন্য একটি পাত্রে দুধ ফুটিয়ে নিয়ে তাতে কাস্টার্ড পাউডার দিন। আজ কমে এলে তাতে একে একে ঠান্ডায় পাউডার গুলকন্দ ও চিনি দিন। খুব অল্প আঁচে মিশ্রণটিকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সেটি গাঢ় হচ্ছে। মিশ্রণটি ঠান্ডা হলে বিস্কুটের গুঁড়োর ওপর ঢেলে দিন। ওপর থেকে ছড়িয়ে দিন খেজুর। আধ ঘন্টা ফ্রিজে রাখলেই তৈরি ঠাণ্ডাই কাস্টার্ড।
দোলের সন্ধেয় আড্ডা জমুক এভাবেই।