নির্বাচনী ইস্তেহারে অন্নতম প্রতিশ্রুতি ছিল রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। এই প্রকল্পে রাজ্যের মহিলারা মাসিক ৩০০০ টাকা করে ভাতা পাবেন।
2
11
এই টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হবে। ১ জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার।
3
11
প্রথমে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল যে, কারা এই টাকা পাবেন? যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পাচ্ছিলেন তাঁরা নাকি শুধু নতুন আবেদনকারীরা?
4
11
সেই ধোঁয়াশা ইতিমধ্যেই কাটিয়ে দিয়েছেন পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। নতুন আবেদনকারীররাও পাবেন।
5
11
এমনকি যাঁরা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএএ-তে আবেদন করেছেন তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, মৃত ভোটার এবং বাংলাদেশি নাগরিকদের এই প্রকল্পে টাকা দেওয়া হবে না।
6
11
মন্ত্রীর এই বার্তার পরে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পান, তাঁদের ভেরিফিকেশন নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। জেলাভিত্তিক ভেরিফিকেশন পোর্টালও চালু হয়েছে বলে জানা গিয়েছে।
7
11
এই বিষয়ে অগ্নিমিত্রা জানান, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাঁরা অন্নপূর্ণা ভণ্ডার পাবেন। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের ভেরিফিকেশন হচ্ছে। অনেকেই ফর্ম ফিলাপ করছেন নতুন করে। সে সবের দরকার নেই।
8
11
তিনি আরও জানান, যাঁরা গত ১৫ বছরে পাননি, খুবই গরিব বা বিজেপি করার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়নি, তাঁদের জন্য পোর্টাল তৈরির কাজ চলছে। পোর্টাল তৈরি হয়ে গেলে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।
9
11
সেই পোর্টাল চালু হয়ে গেলে গত ১৫ বছরে যাঁরা টাকা পাননি, তাঁরা আবেদন করবেন। কিন্তু ১ জুন থেকেই তাঁরা অন্যান্যদের মতো এখনই টাকা পাবেন না। মন্ত্রী জানিয়েছেন, আগামী ২-৩ মাসের মধ্যে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বাজেট হওয়ার পরে তাঁদের টাকা দেওয়া হবে।
10
11
ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন আবেদনকারীদের জন্য ২০২৬ সালের ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদনের সুবিধা চালু করা হবে।
11
11
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার প্রধান শর্তগুলি হল, আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরে হলে মিলবে না যোজনার টাকা।