আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আবার কখনও কখনও দুটি গ্রহের মিলনেও বড় পরিবর্তন আসে বিভিন্ন রাশির জীবনে। শীঘ্রই শুক্র ও শনির মিলনে জ্যোতিষশাস্ত্রে তেমনই ঘটনা ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে শুক্র সম্পদ, জাঁকজমক এবং সৌন্দর্যের অধিপতি। শনিদেব হলেন কর্মফলে্র দেবতা। শুক্র ও শনিকে বন্ধু বলে গণ্য করা হয়। আর এই দুটি গ্রহ ৩০ বছর পর মিলিত হতে চলেছে। আগামী ২৮ ডিসেম্বর দুই শক্তিশালী গ্রহ কুম্ভ রাশিতে একসঙ্গে যুক্ত হবে। এই দুটি বন্ধুত্বপূর্ণ গ্রহের মিলিত হওয়ার ফলে ৩ রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক কপাল খুলছে কাদের? 

মেষ রাশি- শুক্র ও শনির মিলন মেষ রাশির জন্য সুদিন নিয়ে আসতে চলেছে। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে ভাল রিটার্ন পেতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। স্বাস্থ্য  ভাল থাকবে। পরিবারে কোনও সমস্যা চললে এবার মিটে যাবে। পরিবারের সকলের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। 

মিথুন রাশি- শুক্র ও শনির মিলন মিথুন রাশির জন্য লাভজনক হতে চলেছে। নতুন বছরে এই রাশির মানুষদের ভাগ্য সহায় থাকবে। শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কাজের প্রশংসা পাবেন। পুরনো বিনিয়োগ থেকে বড় লাভ পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করার সুযোগ পাবেন। 

কুম্ভ রাশি- শুক্র ও শনি কুম্ভ রাশিতে গমন করতে চলেছে। তাই এই রাশির জীবনে সবচেয়ে বেশি শুভ প্রভাব পড়ে। ব্যবসায়ীরা বড় চুক্তি করতে পারেন। চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে আর্থিক অবস্থার উন্নতি হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।