পৃথিবীর একটাই চাঁদ। এই তথ্য তো সকলেরই জানা। তবে এবার তাতে বদল আসতে চলেছে। নাসার তরফে জানানো হয়েছে, পৃথিবীর আরও একটি উপগ্রহ বা চাঁদ তৈরি হয়েছে।
ঠিক কী জানানো হয়েছে নাসার তরফে? নাসা জানিয়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে গ্রহের কাছাকাছি একটি ছোট জিনিস দেখা যাচ্ছে। এবং এটি ধীরে ধীরে ছোট চাঁদ হয়ে উঠছে। তবে আজীবন এটি পৃথিবীর চাঁদ হয়ে থাকবে এমনটা নয়। এর আয়ু সাময়িক। কিন্তু আপাতত পৃথিবীর একটি নয়, বরং দু'টি চাঁদ।
কতদিন পর্যন্ত পৃথিবীর চারপাশে ঘুরবে এবং থাকবে তার এই নতুন উপগ্রহ? নাসার তরফে জানানো হয়েছে ২০৮৩ সাল পর্যন্ত পৃথিবীর কাছাকাছি থাকবে তার এই দ্বিতীয় চাঁদ। তারপর ধীরে ধীরে দূরে সরতে থাকবে।
শুনে আজগুবি লাগছে নিশ্চয়? ব্যাপারটা খানিক তেমন হলেও সত্যি ঘটছে এটা। আসলে সবটাই অরবিটাল মেকানিক্সের কারণে। তবে এই জিনিসগুলো চাঁদ যেমন বা যেভাবে পৃথিবীর চারপাশে ঘুরপাক খায় সেটা খাবে না। এটা কখনও ঘষটে ঘষটে চলবে, কখনও লাফিয়ে, বা কিছু। সঙ্গে থাকবে, কিন্তু স্থায়ী বা স্থির ভাবে নয়।
তবে এই নতুন চাঁদের জন্য আকাশে কোনও নতুন উজ্জ্বল জিনিস দেখা যাবে, বা আকাশে কোনও বদল আসবে এমনটা একেবারেই নয়। তবে কখনও কখনও তার দেখা মিলতে পারে। যেটা ঠিক তারা নয়, আবার চাঁদের মতো বড় নয়, সেটাই পৃথিবীর দ্বিতীয় অস্থায়ী চাঁদ।
পৃথিবীর এই দ্বিতীয় বা অস্থায়ী চাঁদ যেন বুঝিয়ে দিল পৃথিবী একা ঘুরপাক খাচ্ছে না, তার সঙ্গে অন্য বা পুরনো সৌরজগতের জিনিস, টুকরো, অ্যাস্টেরয়েড, ইত্যাদিও রয়েছে।















