বিশ্বকাপের উত্তেজনা চড়ছে। এর মধ্যেই নতুন মরশুমের জন্য দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুই প্রধান তাদের কোচের নামও ঘোষণা করে দিয়েছে। ইস্টবেঙ্গলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মোহনবাগানের হটসিটে প্যানাজিওটিস ডিলেম্পেরিস।
2
8
আন্তোনিও লোপেজ হাবাস ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল হাতে নেওয়ায় অনেকেই মনে করছেন এবার লাল-হলুদ অভিজ্ঞ কোচের হাত ধরে বহুদূর যাবে। অন্যদিকে পাঞ্জাবে ভাল কাজ করার পরে প্যানাজিওটিস এসছেন মোহনবাগানে। তাঁর হাতে তারকাখচিত দল।
3
8
গত মরশুমে ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করে ব্রাজিলীয় প্লেমেকার মিগুয়েল সই করেছেন মোহনবাগানে বলেই সূত্রের খবর।
4
8
এবার শোনা যাচ্ছে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসতে পারেন তারকা ফুটবলার। যদিও এখনও পর্যন্ত তা জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
5
8
সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা, মুম্বই সিটি এফসি থেকে মোহনবাগানে আসতে পারেন ছাংতে। জাতীয় দলের ফুটবলার তিনি। উইংয়ে আগুন ধরাতে পারেন ছাংতে। মোহনবাগান তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছে।
6
8
এদিকে মনবীর সিংকে ছেড়ে দিতে চাইছে মোহনবাগান। এমনটাই শোনা যাচ্ছে। ছাংতে এলে মনবীরকে কি ছেড়ে দেবে সবুজ-মেরুন? এই জল্পনা তুঙ্গে।
7
8
এর সঙ্গেই শোনা যাচ্ছে মনবীরকে মোহনবাগান ছেড়ে দিলে পাঞ্জাবতনয়ের গন্তব্য হবে ইস্টবেঙ্গল। এই জল্পনাই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া থেকে ময়দানে।
8
8
যদিও এখনও সেই ব্যাপারে এখনও সিলমোহর পড়েনি। এর জন্য অপেক্ষা করে থাকতে হবে আরও কিছু দিন।