আজকাল ওয়েবডেস্ক: ঋতুভেদে বদলে যায় প্রকৃতির রূপ। ঘরের কাছের দার্জিলিং- শীতের সময় একরকম। আবার বর্ষায় যেন চারপাশ কখনও ঝলমলে কখনও মেঘলা। গরমের দার্জিলিঙের রূপ আবার অন্যরকম। প্রকৃতি ভালবাসেন অনেকেই। কেউ নদীর স্রোত কিংবা সমুদ্রের ঢেউ, কেউ পাহাড়ি নিঃস্তব্ধতা। তো কেউ ফুল-পাখি-নগরজীবন। শীতের মরসুমে অনেক জায়গায় ভোরে ওঠে বাহারি ফুলে। সেই সব মন ভাল করা প্রকৃতির দৃশ্য দেখতে চাইলে এই মরশুমে পাড়ি দিন এই কয়েকটি জায়গায়।
জাপানের চেরি ব্লুসুম ফেস্টিভ্যাল- অনেকেই বলেন, জাপানে দুবার যেতেই হবে কমপক্ষে। একবার গরমকালে আর এক বার এই শীতে। জাপানের চেরি ব্লুসুম ফেস্টিভ্যাল সাকুরা নামেও পরিচিত। এই সময়ে জাপান মুড়ে যায় গোলাপি আর সাদা ফুলের চাদরে।
থাইল্যান্ডের রেড লোটাস লেক- এই শহরে এটি তালায় বুয়া ডায়েং নাম জনপ্রিয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই জায়গায় আসতেই পারেন ফুলের সমারোহ দেখতে। জলে নীল আকাশের ছায়া, তার মধ্যেই সারি সারি পদ্ম আপনার মন ভাল করবে নিঃসন্দেহে।
নেদারল্যান্ডের কেউকেনহফ গার্ডেন- এখানকার নগরজীবন ছাড়াও টিউলিপ, ড্যাফোডিলের বাগান আপনাকে দেবে এক ফুরফুরে অনুভূতি।
ফ্রান্সের ল্যাভেন্ডার ফিল্ড- এই জায়গাটা বিখ্যাত সুগন্ধের জন্য। শীতের শেষ থেকে গরমের শুরু এই জায়গাটা দেখার জন্য অনুকূল। মরশুমে জায়গাটি ল্যাভেন্ডারের সমুদ্র হয়ে ওঠে।
ভারতের ভ্যালি অফ ফ্লাওয়ার্স -হিমালয় পর্বতমালার পিছনের এই অংশ ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা পেয়েছে এর সৌন্দর্যের জন্য। এই জায়গায় আবার বাহারি ফুল ফোটে বর্ষায়।